গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা আয়োজিত “ গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার “ শীর্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
- মো. জমির আলী প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুলাই, ২০২৫ ২১:৫২ পি এম
আজ শুক্রবার ২৫শে জুলাই বিকেল ৩ ঘটিকায় কুমিল্লা টাউন হল মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর।
এছাড়াও উক্ত মহাসমাবেশে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান,সহসভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, যুব অধিকার পরিষদ সভাপতি মনজুর মুর্শেদ, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক নাজমূল হাসান, প্রবাসী অধিকার পরিষদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল হক রিয়াদ প্রমুখ।
গণঅধিকার পরিষদের মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরুর আগেই কুমিল্লা টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের বাইরেও হাজার হাজার মানুষ অবস্থান নেন। অনেকে দলীয় প্রতীক ‘ ট্রাক ’ এবং দলীয় লোগোযুক্ত পোশাক পরিধান করে সমাবেশে অংশ নেন।
গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আজকে কুমিল্লাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করেন।
কুমিল্লা ৬ সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক রিয়াদ। কুমিল্লা ৭ সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করেন কুমিল্লা গনঅধিকার জেলা সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
কুমিল্লা ২ সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করেন ছাএ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। কুমিল্লা ৫ সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব মোকাম্মেল হোসেন, কুমিল্লা ৮ সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করেন কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ফয়েজ উল্লাহ। কুমিল্লা ৯ সংসদীয় আসনে প্রার্থিতা ঘোষণা করেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার হাসান আবদুলা।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা