বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তা'র উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

    ভিক্টোরিয়া কলেজে ক্যাম্পাস বার্তা'র উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা
    ছবি/কুমিল্লা মেইল

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল পত্রিকা ক্যাম্পাস বার্তা'র আয়োজনে উচ্চারণ আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজের ডিগ্রি শাখার পরীক্ষা ভবনের মাল্টিপারপার্স হল রুমে এ আয়োজন করা হয়। ক্যাম্পাস বার্তার সদ্য বিদায়ী সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ বেতার, কুমিল্লার উপ-বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোস, আবৃত্তি শিল্পী ও পরম্পরায় এর পরিচালক কাজী মাহতাব সুমন। কর্মশালায় উচ্চারণ আবৃত্তির গুরত্ব, প্রাণায়াম, স্বর প্রক্ষেপণ, উচ্চারণ, আবৃত্তি ও সংগঠন করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন অতিথিরা। ক্যাম্পাস বার্তার নতুন সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী মোহাম্মদ ওমর ফারুক ও সাবেক নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন রাজু। কর্মশালা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মো. আরমান হোসেন, আবু সাঈদ, সীমা আক্তার, রাকিব হোসেন, তামিম হোসেন, আফরোজা আক্তার লিজা, মো. মিজানুর রহমান, জান্নাত চৌধুরীসহ ক্যাম্পাস বার্তার নতুন সদস্যরা। এ কর্মশালায় ৭০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

    সমাপনী আলোচনায় বক্তারা বলেন, ভাষা ব্যবহারে উচ্চারণের গুরুত্ব অনস্বীকার্য। উচ্চারণ সুন্দর না হলে ভাষার শৈল্পিক লালিত্য ফুটে ওঠে না। কথা এমন এক মাধ্যম যার জাদুতে জয় করা যায় অনেক কিছু। কথা দিয়ে যেমন মানুষকে কাছে টানা যায় আবার কথার দ্বারাই দূরে ঠেলে দেওয়া সম্ভব। সব মানুষই সুন্দর করে কথা বলতে চায়। প্রমিত ভাষা জানা জরুরি। প্রসঙ্গত, ২০০৯ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা করে ক্যাম্পাস বার্তা পত্রিকা। যা প্রতি দু'মাস পরপর সাময়িকী হিসাবে প্রকাশ হয়।


    add