কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণের কমিটি ও পরিচিতি সভা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জুন, ২০২৫ ০৯:৪৭ এএম
“দক্ষিণের মানুষ শহরে ঢুকতে পারে না, অথচ দেখার কেউ নেই”—মনিরুল হক চৌধুরী তাওহিদুল ইসলাম ফয়সাল || “আমরা এতটাই অকৃতজ্ঞ, এই কুমিল্লাকে নিয়ে কেউ কখনো ভাবেনি”—জোরালো ভাষায় কুমিল্লা বাঁচাও মঞ্চের আলোচনা সভায় বক্তব্য রাখলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, “দক্ষিণ কুমিল্লার মানুষ আজ যানজটে জর্জরিত। পদুয়ারবাজার বিশ্বরোড এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন কেউ না কেউ প্রাণ হারাচ্ছে। অথচ এই বিষয়ে কারও কোনো মাথাব্যথা নেই।” শনিবার (২১ জুন) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নুরজাহান হোটেলের অডিটোরিয়ামে কুমিল্লা বাঁচাও মঞ্চের কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ইপিজেড এলাকার বর্জ্য ব্যবস্থাপনা দক্ষিণ কুমিল্লার জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলেছে। অথচ এই অপরিকল্পিত উন্নয়নের বিরুদ্ধে কুমিল্লা বাঁচাও মঞ্চ অনেক আগে থেকেই সোচ্চার। কুমিল্লাকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হতে হবে।” সভায় সভাপতিত্ব করেন ইউসুফ আলী মির পিন্টু, সভাপতি কুমিল্লা বাঁচাও মঞ্চ দক্ষিণ। সঞ্চালনায় ছিলেন আব্দুল হালিম মজুমদার, সাধারণ সম্পাদক দক্ষিণ কুমিল্লা বাঁচাও মঞ্চ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা বাঁচাও মঞ্চ মোহাম্মদ আলী ফারুক, কেন্দ্রীয় সহ-সভাপতি, কুমিল্লা বাঁচাও মঞ্চ ইসমাইল হোসেন মজুমদার, সভাপতি, সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদ এডভোকেট আব্দুল মোতালেব মজুমদার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, কুমিল্লা বাঁচাও মঞ্চ নাসির উদ্দিন, সদস্য সচিব, কুমিল্লা মহানগর, কুমিল্লা বাঁচাও মঞ্চ বক্তারা কুমিল্লার অবকাঠামোগত অবনতি, অরাজনৈতিক সচেতনতা এবং পরিবেশ সংকটের নানা দিক তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সদর দক্ষিণ উপজেলা বি এন পির আহবায়ক এডভোকেট আখতার হুসাইন ও সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী। আলোচনায় অংশ নেন আমানুল্লাহ চেয়ারম্যান (সাবেক চেয়ারম্যান), আবুল কাশেম (সহ-সভাপতি), অধ্যাপক মো. তারেকুল ইসলাম (সহ-সভাপতি), এবং ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন বাস্তবায়ন পরিষদের সভাপতি আলী আশরাফ।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান