কুমিল্লা-৬ আসনের জামায়াতের এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের গণসংযোগ অব্যাহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২২ জুন, ২০২৫ ০৯:৩৫ এএম
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। নিয়মিত গণসংযোগ, কৌশল বিনিময় ও পথসভা আয়োজনের মাধ্যমে তিনি জনসম্পৃক্ততা বাড়িয়ে চলেছেন। তারই অংশ হিসেবে শনিবার (২১ জুন) কুমিল্লা মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢুলিপাড়া বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাজাপাড়া পর্যন্ত এই গণসংযোগে প্রত্যেকটি অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন কাজী দ্বীন মোহাম্মদ। গণসংযোগে নেতৃত্ব দেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের শুরা সদস্য ও বিশ্বরোড অঞ্চল পরিচালক মুহাম্মদ হুসাইন, ওয়ার্ড সেক্রেটারি নজরুল ইসলাম শিমন, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ ভূঁইয়া ও জি এম শাহজাহান, অফিস সম্পাদক মেহেদি হাসান নাদিম, বাইতুল মাল সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশীদ খন্দকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “দেশে জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করা অপরিহার্য। ইনসাফ, সাম্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই প্রতীকই একমাত্র ভরসা। সকলকে ঐক্যবদ্ধভাবে এ লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান