সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুমিল্লার দক্ষিণের জনগণের অধিকার আদায়ে ঐক্যের ডাক মনিরুল হক চৌধুরীর

    কুমিল্লার দক্ষিণের জনগণের অধিকার আদায়ে ঐক্যের ডাক মনিরুল হক চৌধুরীর
    ছবি/সংগৃহীত

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা দক্ষিণের জনগণের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লার জলাবদ্ধতা ও যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে নানা কর্মসূচি। পালন করা হয়েছে। কুমিল্লা ওয়াসা গঠন করা হলেও এমডি কার লোক হবে বাহারের নাকি তাজুল ইসলামের এনিয়ে দ্বন্দ্বে সেটি হয়নি। টমছম ব্রিজ এলাকায় আন্ডারপাস  নির্মাণে ২৩ কোটি টাকা দিয়েছিলাম এই ২৩ কোটি টাকা কোথায় তা জিজ্ঞাসা করলে অনেকের গায়ে জ¦র উঠে যায়। পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভার দিয়েছিলাম লোটাস কামালের লোকেরা লুটপাট করে খেয়ে ফেলেছে। মহাসড়কের মধ্যে ব্যারিকেড দেয়া হয়েছে। যে কারণে ইউটার্ন ঘুরতে গিয়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কত মায়ের বুক খালি হচ্ছে তার হিসাব নেই।

     কুমিল্লা দক্ষিণের জনগণের বঞ্চনার প্রতিকারে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশ্রাফপুর নোয়াগাঁও চৌমুহনীতে আজ শুক্রবার (২০ জুন) বিকালে মহানগর দক্ষিণ থানা (১৯-২৭) ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ও কুমিল্লা বাঁচাও মঞ্চ ও ঐক্য সংহতি পরিষদের সহযোগিতায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।  মহানগর দক্ষিণ থানা বিএনপির আহবায়ক মো. হানিফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল মজুমদারের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার হোসাইন, যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান মজুমদার, সাবেক ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চের যুগ্ম আহবায়ক ওমর ফারুখ চৌধুরী সুমন ও সদস্য সচিব নাসির উদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, বিএনপি নেত্রী পলি আক্তার, কুমিল্লা সদর দক্ষিণ পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ প্রমুখ। 
    এ সময় মঞ্চে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রবীণ নেতা ফরিদ উদ্দিন মজুমদার, যুগ্ম-আহবায়ক আমান উদ্দিন আহমেদ, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনুর রশিদ, কুমিল্লা সদর দক্ষিণ পৌর উন্নয়ন কমিটির সাবেক সদস্য বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী মো. মামুনুর রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম খোকা, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরসহ কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

     


    add