কুমিল্লা আদর্শ সদরের দক্ষিণ আনন্দপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ জুন, ২০২৫ ০৬:৪৪ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দক্ষিণ আনন্দপুরের মসজিদুল আকসায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. দেলোয়ার হোসেন সবুজ, যমুনা ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ওয়ারাসা ফুড প্রোডাক্টস (ঘিলাতলী, কুমিল্লা)-এর চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান চৌধুরী, জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. জামাল হোসেন।
৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি মো. নাইম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি ও ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নেছার উদ্দিন মজুমদার, মাওলানা হেদায়েত উল্লাহ, খন্দকার মহিউদ্দিন, মো. সালেহ জাহেদ মালু, সেরিম আহমেদ সরদার, হেলাল উদ্দিন, যুব বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস, ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. জসিম উদ্দিন, আবু তাহের, ফরহাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, "কোরআনের পাখি" মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ হয়েছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই শহীদের রক্তের বদলা কেবল কোরআনের পক্ষের মানুষকে জয়যুক্ত করেই নেয়া যাবে। ইনশাআল্লাহ, আমরা দাড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমে শহীদদের রক্তের দাবি পূরণ করবো। আলোচনা সভা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান