বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে কুমিল্লায় আমজনগণ পার্টির কাজ শুরু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জুন, ২০২৫ ২১:০৮ পি এম
নিজস্ব সংবাদদাতা
বৃক্ষরোপণ-আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ আম জনগণ পার্টি (বিএজেপি) কুমিল্লা জেলার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) নগরীর তালপুকুরপাড় অস্থায়ী কার্যালয়ে প্রথমসভা ও বৃক্ষরোপণ করা হয়। জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওমর ফারুক এর সঞ্চালনায় কুমিল্লার ১৭ উপজেলার সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লার ৫টি উপজেলার আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
এছাড়াও আগামী ৮জুন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অন্য উপজেলার কমিটির নাম ঘোষণার সিদ্ধান্ত হয়।
সদস্য সচিব মো. ওমর ফারুক বলেন, দলের আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন স্যার ও সদস্য সচিব ফাতেমা তাসনিম মহোদয়ের প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধা আছে। একটি নতুন দল হিসাবে খুব অল্প সময়ে আমরা প্রায় সব ক'টি জেলা কমিটি দিয়েছেন। একমাসের মধ্যে কুমিল্লার সকল উপজেলার কমিটি হবে। এখানে ভালো মানুষরা রাজনীতি করবে। মানুষের কল্যাণে রাজনীতি হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বলেন, যদি সচেতন-শিক্ষিত মানুষ রাজনীতি চর্চা না করে। ব্যাক বেঞ্চার ছাত্ররা মেয়র, সাংসদ হবে। তারা অনধিকার চর্চা করবে। এটির এখন সুযোগ নেই। পরিবেশ দিবসে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজ শুরু করলাম।
আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলতি বছরের ১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’ নামে নতুন এই দল আত্মপ্রকাশ করে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান