কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি আনোয়ার উল আজিম আর নেই
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩১ মে, ২০২৫ ১৫:৪৯ পি এম
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম আর নেই। শুক্রবার (৩০মে) দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আনোয়ার উল আজিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আনোয়ার উল আজিম বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সাল পর্যন্ত ওই আসন থেকে দলটির মনোনয়ন পান তিনি। তাঁর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (৩১মে) সকালে লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির আহমেদ জানান, গত পরশু রাজধানীর দক্ষিণ কাফরুলের বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আঘাত পান আনোয়ার উল আজিম। এতে তাঁর নাক ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তাঁর মৃত্যুতে কুমিল্লা-৯ আসনে বিএনপির নেতা-কর্মীসহ সবাই একজন বিশ্বস্ত অভিভাবক হারালেন।
মনির আহমেদ জানান, আজ সকালে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএসে ও দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হয়েছে। এরপর তাঁর মরদেহ কুমিল্লায় আনা হবে। এখানেও তাঁর একাধিক জানাজা হবে। মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শরিফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান