স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাইস্কুল
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৯ মে, ২০২৫ ২২:৫৫ পি এম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টি ঝরছে। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। বৈরী আবহাওয়ার কারণে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়ায়নি। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী টসের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা মডার্ন হাইস্কুল।
বৃহস্পতিবার (২৯মে) সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা মডার্ন হাইস্কুলের মুখোমুখি হওয়ার কথা ছিল বগুড়ার পুলিশ লাইন্ স্কুল অ্যান্ড কলেজের। বৃষ্টির জন্য ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি।
সকাল থেকেই হানা দেয় বৃষ্টি। ওই সময় ড্রেসিং রুমে নিজেদের অবসর সময় পার করেছেন দুই স্কুলের ক্রিকেটাররা। একটা সময় বৃষ্টি না থামায় চ্যাম্পিয়ন নির্ধারণ করতে টস করা হয়। একদিনের ক্রিকেটের নিয়ম অনুযায়ী বৃষ্টি আইনে ফলাফল নির্ধারণ করতে দুই দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হয়। অথচ সেটা সম্ভব হয়ে উঠেনি। ফলে টুর্নামেন্টের বাইলজ অনুসারে টসের সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালসরা।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অধিনায়ক তানভীর আহমেদ ও বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধিনায়ক রিয়াদ শেখকে ডেকে নিয়ে টস করা হয়। যেখানে টস জিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কুমিল্লা মডার্ন হাইস্কুল।
চ্যাম্পিয়ন হিসেবে ১.৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে তারা। রানার্স আপ দল পেয়েছে ১ লাখ।
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট