বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লায় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার 'ডিজিটাল গুরুর' যাত্রা শুরু

    কুমিল্লায় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার 'ডিজিটাল গুরুর' যাত্রা শুরু
    ছবি/কুমিল্লা মেইল

     

    নিজস্ব প্রতিবেদক।। 
    কুমিল্লায় ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ডিজিটাল গুরুর যাত্রা শুরু করেছে।  বৃহস্পতিবার সকালে নগরীর লাকসাম রোডে ডিজিটাল গুরু কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রথান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। 


    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য মনির হোসেন পারভেজ, যুবদলের সহ সভাপতি মঞ্জুরুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহেদ পান্না, ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মুহিবুবুল হক ছোটন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ডিজিটাল গুরুর প্রধান নির্বাহী রুবেল হাসান, ডিজিটাল গুরুর উদ্যোক্তা মনসুর নিজামী, রোবন মজুমদার, মহিবুল ইসলাম মিপু প্রমুখ।


    বক্তারা বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সিং ট্রেনিং এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে, কারণ এটি দেশের তরুণদের জন্য আত্মকর্মসংস্থান এবং বৈশ্বিক শ্রমবাজারে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কুমিল্লায় তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে কতিপয় তরুণ যুবক ডিজিটাল গুরু নামের যে ট্রেনিং সেন্টার চালু করেছে তা মফস্বলে মাইলফলক হয়ে থাকবে।

    বক্তারা ডিজিটাল গুরুর সফলতা কামনা করেন।


    ডিজিটাল গুরুর উদ্যোক্তা মনসুর নিজামী বলেন, ডিজিটাল গুরু ইউটিউব ও এআই অটোমেশন,  সার্চ ইঞ্জিন মার্কেটিং,  সোস্যাল মিডিয়া মার্কেটিং,  ক্যারিয়ার বিল্ডআপ ইন মার্কেটপ্লেস  এই ৪টি বিষয়ে প্রশিক্ষণ দিবে। ৪ মাসের কোর্সে অনলাইন ৫০০০ এবং অফলাইনে ১০ হাজার টাকা।


    add