পীরগঞ্জে মাদকাসক্ত যুবকের কুড়ালের কোপে কিশোরের মৃত্যু
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৫ ২১:১৪ পি এম
রংপুরের পীরগঞ্জে মাদকাসক্ত এক যুবকের কুড়ালের আঘাতে প্রাণ হারিয়েছে বেলাল হোসেন (১২) নামের এক কিশোর। শুক্রবার বিকেলে উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন গরুর জন্য ঘাস আনতে পাশের বড়দহ বটতলা এলাকায় যায়। এ সময় সেখানে উপস্থিত হয় বিটুল মিয়া নামের এক মাদকাসক্ত যুবক। সে বেলালের সঙ্গে অশালীন ভাষায় কথা বলে। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে ক্ষিপ্ত বিটুল সঙ্গে থাকা পশু কুড়াল দিয়ে বেলালের মাথায় আঘাত করে।
আঘাতে বেলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে থাকা অন্য দুই শিশু চিৎকার দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বেলালকে উদ্ধার করে রিকশা-ভ্যানে করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এবং পুলিশের একটি বিশেষ দল সেনা সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্ত বিটুলের নানা, নানী, দুই মামাসহ মোট পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বিটুল মিয়া পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গা পুকুর গ্রামের আনারুল ইসলামের পুত্র। সে বেশ কিছুদিন ধরে তার নানা নজরুল ইসলামের বাড়ি হাসারপাড়ায় বসবাস করছিল। নজরুল ইসলাম পেশায় একজন কৃষক।
এই মর্মান্তিক ঘটনার পর হাসারপাড়া গ্রামে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২