বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ভিক্টোরিয়া কলেজের যুব রেড ক্রিসেন্টের ইফতার ও দোয় অনুষ্ঠিত

    ভিক্টোরিয়া কলেজের যুব রেড ক্রিসেন্টের ইফতার ও দোয় অনুষ্ঠিত
    ছবি/কুমিল্লা মেইল

     

    ভিক্টোরিয়া কলেজ, প্রতিনিধি।। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের যুব রেড ক্রিসেন্ট দলের ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলেজের মাল্টিপারপাস বিল্ডিংয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কুরআন তিলাওয়াত, হামদ-নাতের পরিবেশন করেন যুব রেড ক্রিসেন্ট দলের সদস্যরা।

    এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে রেড ক্রিসেন্টের সদস্যদের মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের যুব রেড ক্রিসেন্ট দলের  ইনচার্জ প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মজিদ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খালিদ সাইফুল্লাহ, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মনসুর হেল্লাল, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ জহিরুল হক স্বপন, প্রমুখ।


    add