বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) কুমিল্লার কাপ্তানবাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন 

    ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) কুমিল্লার কাপ্তানবাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন 
    ছবি- কুমিল্লা মেইল

    ইস্টার্ন ব্যাংক কুমিল্লা সিটির কাপ্তানবাজার এজেন্ট  ব্যাংকিং শাখা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর বিষ্ণুপুরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কেক ও ফিতা কেটে  অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র কাজী গোলাম কিবরিয়া। সভাপতিত্ব করেন নুরজাহান ফুড এন্ড কনজুমারের স্বত্বাধিকারী ও ইস্টার্ন ব্যাংক কাপ্তান বাজার আউটলেটের এজেন্ট সাংবাদিক বিএম মালেক রিপন।
    প্রধান অতিথির বক্তব্যে কাজী গোলাম কিবরিয়া বলেন, আমাদের লেনদেন ও ব্যাংকের সেবাকে নিরাপদ এবং সময়ের সহজলভ্যতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আমাদের টাকার ঝুঁকি নিয়ে আর মূল শহরে যেতে হবে না।তিনি মূল শাখার সকল সেবা সমূহ এখানে রাখার আহ্বান জানান। গ্রাহক যাতে কোনোভাবে হয়রানি এবং সেবা পেতে বিঘ্নতা পেতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যান্ত্রিক এবং টেকনিক্যাল ত্রুটি ঘটলে আচরণগত মাধুর্যের মাধ্যমে  গ্রাহকের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। ইস্টার্ন ব্যাংক আর্থিকভাবে সচ্ছ্বল ব্যাংক গুলোর মধ্যে অন্যতম। 
    বিশেষ অতিথি ছিলেন, হেড অফ এজেন্ট ব্যাংকিং শারফুদ্দিন মোজাফফর আলী, সিনিয়র ম্যনেজার মো. নিজাম উদ্দিন, সিনিয়র ম্যানেজার রায়হান সুলতান, চট্টগ্রাম জোনের সিনিয়র ম্যানেজার হোসাইন মারুফ ইমতিয়াজ, কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ফরিদ আহমেদ মজুমদার, মালেক-নুরজাহান ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সাংবাদিক তৌহিদ হোসেন সরকার। 
    এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আমান উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী রিপন , সমাজকর্মী সারোয়ার আলম মুন্সী, কোরআন তেলাওয়াত করেন আব্দুল মালেক ভূঁইয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার হেড অফ হেফজ বিভাগ হাফেজ নূরে আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
     


    add