আগামী একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে- কুমিল্লায় খেলাফত মজলিসের গণসমাবেশে মামুনুল হক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:০৪ পি এম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই আন্দোলনের খুনের ঘটনায় শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত। তাকে এ দায় নিতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিলো প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে। বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক বলেন, বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন- আগামী একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে। তিনি বলেন, মসনদ টিকবে না জেনেই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন। দলের নেতাকর্মীদের কথা চিন্তা করেননি। তিনি চিন্তা করেছেন শুধু তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়ে ও পরিবারের লোকজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।তিনি বলেন, শেখ হাসিনা যুবলীগকে ‘হাতুড়ি লীগ’ বানিয়েছেন, ছাত্রলীগকে ‘হেলমেট লীগ’ বানিয়েছেন। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমার দেশের দামাল ছেলেদের বুকে গুলি করার নির্দেশ দিয়েছেন। তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। গুম খুনের জন্য তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এ কথা শুধু আমাদের নয়, আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশিদ, কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মাওলানা, আবু ইউসুফ মুন্সী, কুমিল্লা মহানগর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান প্রমুখ। গণসমাবেশ সঞ্চালনা করেন মাও. ইমাম হোসাইন।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান