হয় এটিএম আজহারকে মুক্তি দিন না হয় আপনারা বিদায় নিন- কুমিল্লায় সরকারের উদ্দেশে ডা. তাহের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:০৬ পি এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন- এটি এম আজরুল ইসলামকে মিথ্যা মামলা,মিথ্যা সাক্ষী ও ভুয়া প্রসিকিউসন, স্কাইপ কেলেঙ্কারি ও ভুয়া বিচারকের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে বিগত সরকার। দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর আমরা ভেবেছিলাম এটিএম আজহারকে সরকার নিজ ঊদ্যোগে মুক্ত করে দেবে। অথচ আজ তার মুক্তি চেয়ে রাজপথে নামতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই। এটিএম আজহার বছরের পর বছর অন্যায়ভাবে কারাগারে আটক রয়েছেন। দেশের সুপ্রিম কোটই বলেছে তার বিরুদ্ধে দেয়া রায় আইনের দৃষ্টিতে বৈধ নয়। দেশের হাইকোর্ট বা সু্প্রিম কোর্ট এই রায় লিখেনি। ভারতের অন্ধকার রুম থেকেই এই রায় লেখা হয়েছে।অবিলম্বে ষড়যন্ত্রমূলক এই মামলা প্রত্যাহার করে নির্বাহী আদেশে তাকে মুক্তি দিন। না হয় আপনারা বিদায় নিন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি। আমরা ভেবেছিলাম এই সরকারের বিরুদ্ধে হয়তো কোনো কথা বলতে হবে না। অথচ এই সরকারের কারো কারো ভেতরে ভারতের প্রেতাত্মা ভর করেছে। ভারতের দালাল ঢুকে পড়েছে।
নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে ভারতের কূটচালে। আমরা ভারতকে মানি না। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মেনে নেয়া হবে না। বিগত দিনে ভারতের সাথে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে এটিএম আজহারুলকে মুক্তি না দিলে কক্সবাজার থেকে দিনাজপুর সর্বত্র কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন,মহানগরী নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী,উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার,সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ইউসুফ ইসলাহী,কুমিল্লা মহানগরী শিবির সভাপতি হাছান আহমেদ প্রমুখ
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান