কুমিল্লায় এটিএম বুথের সামনে প্রবাসীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:১৮ পি এম
কুমিল্লায় এটিএম বুথের সামনে এক প্রবাসীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পুলিশ লাইন্স এলাকার নিশা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই প্রবাসী নূর মুনতাকিম নগরীর বাদুরতলা এলাকার মোহাম্মদ মোসলেমের ছেলে। তিনি একজন আমেরিকান পাসপোর্টধারী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মুনতাকিমের ভাই নূর মোহাম্মদ আব্দুল মুকিত জানান, আমার ভাই আমেরিকা প্রবাসী। গত ২৯ জানুয়ারি দেশে আসেন। রবিবার সন্ধ্যায় বন্ধু মাসুদের সাথে বের হন। দুই বন্ধু মোটরসাইকেলে করে নিশা টাওয়ারের সামনের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উঠাতে যান। টাকা উঠিয়ে বের হলে হঠাৎ এই ১০-১২ জন ছেলে আমার ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। এ সময় তারা আমার ভাইয়ের হাত-পা, ঘাড়, পিঠ ও মাথায় আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে আমার ভাইয়ের হাত-পা ঘাড় ও পিঠে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তারা তার সাথের বন্ধু মাসুদকেও মারধর করে। আমরা তাকে হাসপাতালে নিতে চাইলে ওই ছেলেগুলো আবার চলে আসে। তারা আমাদেরকে আমার ভাইকে হাসপাতালে নিতে দেয়নি। তারা বলেন হাসপাতালে নিলে মামলা হবে। তাই চিকিৎসা দেয়া ছাড়াই ভাইকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। পরে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।মুকিত বলেন, আমার ভাইয়ের কাছে বুথ থেকে উঠানো টাকাসহ ৪০ হাজার টাকা ছিলো। হাতের ডায়মন্ড রিং, গলায় স্বর্ণের চেইন, আইফোনটিও তারা নিয়ে যায়। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কুমিল্লার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান