সাবেক এমপি বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ২১:০৪ পি এম
কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি আ. ক. ম. বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের নামে আরেকটি মামলা হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লা কোতয়ালী থানায় সদর উপজেলা চাঁন্দপুর ডুমুরিয়ার আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার এজাহারে বলা হয়, ৩ আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কুমিল্লার পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় গেটের সামনে রাস্তার ওপরে কুমিল্লার সাবেক এমপি মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারের হুকুমে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ। এসময় তাদের হাতে ছিল রিভলভার, শটগান, পিস্তল, ককটেল রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র।মামলায় এজাহারভুক্ত ২৬১ জন আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান