বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে বইমেলার স্টল বন্ধ

    তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে বইমেলার স্টল বন্ধ
    ছবি/সংগ্রহীত

    অমর একুশে বইমেলায় ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের একটি বইকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পর সাময়িকভাবে একটি বইয়ের স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ।

    এসময় সেখান থেকে একজনকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে রমনা জোনের ডিসি মাসুদ আলম বিবিসি বাংলাকে বলেন, “এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি। আপাতত স্টলটি বন্ধ করা হয়েছে”।

    তিনি জানিয়েছে, বইমেলায় তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বইটি ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়।

    সে সময়ে ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় একদল ব্যক্তি সব্যসাচী প্রকাশনীর ওই স্টলে গিয়ে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোল তৈরি করে।

    এক পর্যায়ে তারা নানা ধরনের শ্লোগান দেয়া শুরু করলে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বইমেলার কন্ট্রোল রুমে দায়িত্ব পালনরত পুলিশের একজন এসআই বিবিসি বাংলাকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সব্যসাচীর স্টলে এই বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় ওই স্টলের একজনকে”।

    তবে যারা সেখানে হট্টগোল সৃষ্টি করেছে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

    পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বিবিসি বাংলাকে বলেন, “সব্যসাচী স্টল থেকে আমরা যাকে হেফাজতে নিয়েছি, তাকে আটক করা হয় নি। তবে বইয়ের স্টলটি আপাতত বন্ধ আছে। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি”।

    মি. আলম বলেন, প্রাথমিকভাবে স্টলটি বন্ধের পর বর্তমানে বইমেলার পরিস্থিতি স্বাভাবিক আছে।


    add