কুমিল্লায় আধূনিক-এর উদ্যোগে বিনামূল্যে ৫ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
- মো. জমির আলী প্রতিনিধি
- প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ২৩:০৪ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রদের সামাজিক সংগঠন "আধূনিক"-এর উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে।এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।ক্যাম্পেইনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, "এখানে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট করালাম, যা ডাক্তারের কাছে গেলে ১০০-২০০ টাকা খরচ হতো। এমন প্রশংসনীয় উদ্যোগের প্রতি আমাদের সবসময় সমর্থন থাকবে। ছাত্রদের সামাজিক সংগঠনগুলোর এমন কার্যক্রমই করা উচিত।"আধূনিক-এর সভাপতি ইব্রাহীম হোসেন সাকিব বলেন, "সামাজিক সংগঠনের মূল কাজ শিক্ষার্থী-বান্ধব কর্মকাণ্ডে নিয়োজিত থাকা। ২৪-এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সামাজিক অধিকার প্রতিষ্ঠার যে প্রচেষ্টা, সেটারই ধারাবাহিকতায় আধূনিক-এর পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পেয়েছি। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী আমাদের ক্যাম্পেইনের আওতায় ব্লাড গ্রুপ পরীক্ষা করিয়েছেন। সকলের ব্লাড গ্রুপের তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব।"তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দকে। এ সময় উপস্থিত ছিলেন আধূনিক-এর উপদেষ্টা ডা. সাইদুর রহমান, সেক্রেটারি নাজমুল গাজী, প্রচার সম্পাদক মারুফ হাসান সহ অন্যান্য সদস্যরা।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান