ইসলামী দলগুলোকে বার বার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে- কুমিল্লায় চরমোনাই পীর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫ ২১:৫৭ পি এম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দল গুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির (আনুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন চাই। বিএনপি এ পিআর পদ্ধতির নির্বাচন চায় না। দলটি মনে করে, এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির এ ধারণা ভুল। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের জন্য ভালো হবে। সোমবার (৬ জানুয়ারি) বিকালে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে এক শ্রেণির দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যেতে চায়। ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বার বার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার সেই পরিবর্তনের সময় এসেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও বাসা বাড়ি পাহারা দিয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটে মেতে উঠেছে।মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ প্রমুখ।সম্মেলন শেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও ইয়াছিন মিয়াজিকে সাধারণ সম্পাদক পদে রেখে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান