বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

    নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন
    ছবি/সংগৃহীত

    সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু কে কীভাবে যাবে সেটাই হলো তার ভাগ্য। আখেরাত যার সুন্দর হবে তিনি হলেন সবচেয়ে বেশি ভাগ্যবান। সেদিক দিয়ে আমাদের প্রবীরদা অনেক ভাগ্যবান। দীর্ঘ সময় তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। এই সময়টা তিনি ধর্মকর্ম নিয়ে ছিলেন। সহকর্মী হিসেবে আমরা তাকে দেখেছি। তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ। সবাই তার জন্য দোয়া করবেন।’ শনিবার বেলা সাড়ে ১২টায় এফডিসিতে প্রয়াত অভিনেতা প্রবীর মিত্রের জানাজা শেষে কথাগুলো বলছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন।রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকাই সিনেমার ‘রঙিন নবাব’ খ্যাত অভিনেতা প্রবীর মিত্র। সোমবার দুপর সাড়ে ১২টায় এফডিসিতে আনা হয় তার মরদেহ। লাশবাহী গাড়ি এফডিসিতে পৌঁছানোর পর ভারী হয়ে ওঠে পুরো চত্বর। কান্নায় ভেঙে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরা। দুপুর ১টা ৪০ মিনিটে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশনের সামনে অনুষ্ঠিত হয় ৮৩ বছর বয়সী এই অভিনেতার প্রথম জানাজা। সেখানে জানাজা শেষে এরপর তার মরদেহ নেয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে। প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাতে এফডিসিতে এসেছিলেন নায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, মেহেদী, বাপ্পী চৌধুরী, অভিনয়শিল্পী সুব্রত, নাসরিন, রোমানা মুক্তি, পরিচালক ছটকু আহমেদ, দেলোয়ার জাহার ঝণ্টু, শাহিন সুমন, মুশফিকুর রহমান গুলজার, সাইফ চন্দনসহ চলচ্চিত্র জগতের অনেকে।

    অভিনেতা প্রবীর মিত্রের শেষে বিদায়ে হাতেগোনা কয়েকজন ছাড়া আসেননি অনেক তারকাশিল্পী। বিষয়টি নিয়ে খানিকটা আক্ষেপের সুরে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিজেদের ব্যক্তিগত কাজে অনেকেই আসতে পারেননি। তারপরও অনেকেই এসেছেন। এটা নিয়ে তো আমার কিছু বলার নেই। যারা এসেছেন এবং যারা আসতে পারেননি সবাই যেন প্রবীর দাদার জন্য দোয়া করেন। আর এখানে যদি আমার জানাজা হয় তাহলে আপনারা সবাই আমার জানাজায় আসবেন। আমি আমন্ত্রণ জানালাম। সেই সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন।’

    এছাড়া প্রবীর মিত্রকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

     


    add