আবারও জামায়াতকে বিষোদগার করলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৫ ২৩:৩০ পি এম
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন- বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের জীবদ্দশায় ক্ষমতায় আসতে দেখবো না। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন- “জামায়াত আমীর বলেছেন, ‘এদেশে সেনাবাহিনী ও জামায়াত ইসলামী হচ্ছে বড় দেশ প্রেমিক’। এটা শুনতে লজ্জার। তিনি জামায়াত ইসলামীর প্রতি হুঁশিয়ার করে বলেন, আপনারা দল গুচাচ্ছেন ভাল কথা, কিন্তু দেশের স্বাধীনতা ও নিজেদের দেশ প্রেমিক দাবি করে কোন বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ২০ দলীয় জোটের সাথে প্রতিদ্ব›িদ্বতা করতে হলে বড় কোন রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হয়ে হয়তো প্রতিদ্ব›িদ্বতা করা সম্ভব হবে। একা একা রাজনীতি করে জেতা মোটেও সম্ভব না। ২নং বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক মো. নাছির মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, এলডিপি নেতা বীর মুক্তিযোদ্ধা এম.এ. গাফফার।
বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. রাব্বি, বাতাঘাসী ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল নাজমুল মোল্লা প্রমুখ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান