বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • ভারতীয় ফুচকাসহ ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার

    ভারতীয় ফুচকাসহ ছাত্রদলের দুই কর্মী গ্রেফতার
    ছবি/সংগৃহীত

    সুনামগঞ্জের ছাতকে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ পৌর ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব ফুচকা জব্দ করা হয়। বুধবার দুপুরে তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠান। গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের বাগবাড়ি গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল (২৮) ও একই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমদ রাহেল (২৭)। তারা দুজনই ছাত্রদলের কর্মী। জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে সেনাবাহিনীর টহল দলের সার্জেন্ট আলমগীর হোসেন ও সার্জেন্ট রেজাউলের নেতৃত্বে পৌর শহরের বাগবাড়ি পশ্চিম বাজার এলাকার একটি গোডাউনের ভেতর থেকে ১ হাজার ৮৪৪ প্যাকেট ভারতীয় ফুচকা জব্দ করা হয়। বাজার মূল্য ৬ লাখ ৬৫ হাজার ৪শ টাকা। এ ঘটনায় ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সরোয়ার বাদী হয়ে বুধবার সকালে পৌর ছাত্রদলের দুই কর্মীসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসআই আব্দুস সাত্তার।

    ।


    add