মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
  • মায়ের জানাজায় হাতকড়া পরা যুবলীগ নেতা

    মায়ের জানাজায় হাতকড়া পরা যুবলীগ নেতা
    ছবি- কুমিল্লা মেইল

    চোখের টলটল করছে পানি। হাতে হাতকড়া। সেই হাতেই ধরে আছেন মায়ের লাশের খাটিয়া। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সদস্য ও লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেবের (৫১)। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টায় কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরস্থ গ্রামের বাড়িতে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় শরিক হন তিনি। জানা গেছে, পুলিশি পাহারায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। ওই দিন সকালে মায়ের মৃত্যুর খবরে আবেদনের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চার ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পান। এরপর ছুটে যান মায়ের জানাজায়। জানাজার নামাজ শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তিনি একজন আসামী। নিয়ম অনুযায়ী তাকে নিরাপত্তার স্বার্থে হাত করা পড়ানো হয়েছে। আমরা এক হাতে হাত করা পরিয়েছি। কোন দান্ডাবেড়িও পরাইনি। এটি নিয়মের মধ্যেই করেছি, আমরা কোন মানবাধিকার লংঘন করিনি।  উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গত বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শহর থেকে আবদুল মোতালেবকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

     


    add