মুরাদনগরের কোড়েরপাড় কলেজের এডহক কমিটিতে আওয়ামী লীগ নেতারা।। ছাত্র-জনতার প্রতিবাদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ এএম
আওয়ামী লীগ নেতাদের দেয়া তালিকা দিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে কুমিল্লার মুরাদনগরের কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের পকেট কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্র -জনতা। কলেজের শহীদ মিনার ও একাডেমিক ভবনের সামনে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনে আওয়ামী লীগের দোসরদের পকেট কমিটি বাতিলের দাবি জানানো হয়।বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের এডহক কমিটিতে আসে পরিবর্তন। পতিত সরকারের নেতা কর্মীদের বাদ দিয়ে শিক্ষানুরাগী সমাজ সেবকদের দিয়ে সর্বত্র এডহক কমিটি হলেও মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের নতুন এডহক কমিটি করেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম সরকার। ২০ জন দাতা সদস্যের মধ্যে তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজ অধ্যক্ষের সাথে মিশে দূর্নীতি ও নিয়োগ বাণিজ্য করছেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর জাহের মুন্সি ও নুরে আলম বাবুর নাম দিয়ে এডহক কমিটি তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদকে নির্দেশ দেয় ইব্রাহিম সরকার। তার দেয়া তালিকাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ। কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, যাদের হাতে শিক্ষার্থীদের রক্ত, সে খুনি স্বৈরাচারের দোসরদের দিয়ে এডহক কমিটি আমরা মেনে নেব না। কলেজ ছাত্রী ইয়াছমিন বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যাদের হাতে নির্যাতিত হয়েছি, তারা কিভাবে কলেজের এডহক কমিটিতে আসে? আমরা এই আওয়ামী কমিটি মানি না,মানব না। কলেজ শিক্ষার্থী জোনায়েদ জানান, দীর্ঘদিন ধরে কলেজে অনিয়ম চলছে,পরীক্ষা, ভর্তিসহ নানা উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত ফি আদায় করছে অধ্যক্ষ এবং কমিটি। নতুন করে আবার আওয়ামী লীগের রক্তপিপাসুদের দিয়ে এডহক কমিটি করার সাহস পেলো কোথায়? অবিলম্বে এ কমিটি বাতিল করতে হবে। মানববন্ধনে অংশ নেয়া অভিভাবকরা বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কলেজের অধ্যক্ষ এবং এই আওয়ামী লীগ নেতারা মিলে কলেজের অর্থ লুটপাট করেছে। এখন আবার আওয়ামী লীগের কমিটি দিয়েছে। আমাদের সন্তানদের রক্তে যাদের হাত রঞ্জিত, তারা কিভাবে কলেজ পরিচালনা পর্ষদে আসে? আমরা এ কমিটি বাতিল চাই।৫ আগস্টের পর সর্বত্র স্বৈরাচারমুক্ত হলেও কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে এখনও ফ্যাসিস্টরা রয়ে গেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
- সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত