শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • বরুড়ায় 'হোসেনপুর প্রগতিশীল প্ল্যাটফর্ম'র আত্মপ্রকাশ

    বরুড়ায় 'হোসেনপুর প্রগতিশীল প্ল্যাটফর্ম'র আত্মপ্রকাশ
    ছবি- কুমিল্লা মেইল

    গ্রামের শিক্ষার্থীদের শিক্ষা বিস্তার,অসহায়-দরিদ্র মানুষের সু চিকিৎসা নিশ্চিতকরণ,বই পাঠের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রয়াস নিয়ে কুমিল্লায় বরুড়া উপজেলার ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়নের ৫নং ওয়ার্ড হোসেনপুরে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'হোসেনপুর প্রগতিশীল প্ল্যাটফর্ম। '৩২ জন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদানের মধ্য সংগঠনটির দিয়ে আত্মপ্রকাশ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন বরুড়া সহকারী কমিশনার (ভূমি) আহমেদহাসান। বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল। এটিএন নিউজ,এটিএন খায়রুল আহসান মানিক। বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা। সভাপতি ছিলেন সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক গাজী ওয়াহেদুল হক, প্রফেসর দেলোয়ার হোসেন খোকন, ইউনূস সর্দার,খোকন বেন্টার,মেম্বার আক্তার হোসেন শাহিন,মৌলভী আব্দুল মালেক,প্রফেসর হোসেন আবেদিন,গোলাম জিলানী সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এমদাদুল হক রিপন ও ডা. আদিব। সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন নাহিদ জাহাঙ্গীর দিপু ও মোরশেদ আলম পাবেল।অনুষ্ঠানের লক্ষ -উদ্দেশ্য পাঠ করেন মো.ইলিয়াছ হোসাইন। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন:সংগঠনের স্বেচ্ছাসেবী অ্যাডভোকেট উজ্বল হোসেন রুবেল ,আরিফ হোসেন,জাহিদুল ইসলাম, ইমান হোসেন,হাবিবুল বাশার,মো.সাব্বির হোসেন,নাদিমুল ইসলাম জুয়েল। আপ্যায়নে ছিলেন কুসুম কলি,জান্নাতুল ফেরদাউস ও খোদেজা আক্তার । প্রধান অতিথি নু-এমং মারমা মং বলেন,আমাদের সন্তানদের ভালো ছাত্র-ছাত্রী হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি।বিশেষ করে তাদের আদব-কায়দা ও নৈতিক শিক্ষা চর্চা করতে হবে।একজন আদর্শ ছাত্র-ছাত্রীর কি কাজ তা জানতে হবে।আমাদের সমাজকে উন্নত করতে হলে আমাদের সন্তানদের সুশিক্ষার প্রতি অগ্রসর করতে হবে।আর হোসেনপুর প্রগতিশীল প্ল্যাটফর্ম সেই লক্ষ্যেই কাজ করবে।এ প্ল্যাটটফর্ম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করে যাবে।সবার মাঝে আলো ছড়িয়ে দেবে।বই পাঠের মধ্য দিয়ে মাদক মুক্ত সমাজ গড়বে। হোসেনপুর গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যতোটুকু সহযোগিতা করা যায় ততোটুক সহযোগিতা এ প্ল্যাটফর্মকে আমি করে যাবো।


    add