মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম'র কার্যনির্বাহী কমিটি গঠন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪ ১৮:৩৮ পি এম
এন এ মুরাদ, মুরাদনগর। । কুমিল্লার মুরাদনগর উপজেলার বিসিএস কর্মকর্তাদের সংগঠন "মুরাদনগর উপজেলা বিসিএস ক্যাডার অফিসার্স ফোরাম" এর কার্যনির্বাহী পরিষদের দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ৭ ডিসেম্বর (শনিবার) রাজধানী ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ওই কমিটি গঠিন করা হয় । রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিনের সভাপতিত্বে এজিএম-এ ফোরামের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার সমাপ্তিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ.কে.এম নেছার উদ্দিন ভূঁইয়া দুই বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের একুশ সদস্যের নাম ঘোষণা করেন। পরবর্তীতে সাধারণ সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের সমর্থনে তা সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। সভায় ২০২৫-২৬ সনের ২ (দুই) বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ও বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের অফিসার মো. মাহমুদুল হোসাইন খানকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের অফিসার ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) খন্দকার নুরুল হক। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মুহিদুল ইসলাম (প্রশাসন), সাগর বিকাশ ভৌমিক (সাধারণ শিক্ষা), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান (প্রশাসন), কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম (খাদ্য), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল (সাধারণ শিক্ষা), ২৫তম দপ্তর সম্পাদক মো. জোবায়ের খাঁন (সাধারণ শিক্ষা), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক তাসলিমা আক্তার, (সাধারণ শিক্ষা), ফোরামের সদস্যদের কল্যাণ বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ (কাস্টমস), উপজেলাবাসীর কল্যাণ (স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান) সম্পাদক ডা. কামরুন নাহার ভূঁঞা (পরিবার পরিকল্পনা), যোগাযোগ ও আইসিটি সম্পাদক মো. নাজিমউদ্দিন (সাধারণ শিক্ষা), নির্বাহী সদস্য মো: আবুল কালাম (গণপূর্ত), মো: বোরহান উদ্দিন (রেলওয়ে ইঞ্জিনিয়ারিং), মো. মনিরুল আলম (প্রশাসন), মোহাম্মদ আবদুল আউয়াল সরকার (বন), কাজী ফররুখ আহাম্মদ (অডিট এন্ড একাউন্টস), মাহফুজ্জামান সরকার (পুলিশ), মো. মেহেদী হাসান (সাধারণ শিক্ষা), মো. মশিয়ুর রহমান (প্রশাসন), মো. মাহবুব রহমান (পররাষ্ট্র) নির্বাচিত হন।
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- এবার দেখা যাক—ট্রফি উঠবে মেসিদের হাতে, নাকি নতুন ইতিহাস লিখবে স্পেন!
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার
- সদরঘাটে লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী ট্রলার ডুবি, ১০ আরোহীই নিরাপদ
- আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা : এমপি মনিরুল হক চৌধুরী
- পাঁচ বছরেও সংস্কার হয়নি কুমিল্লার ৩ গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে লাখো মানুষ
- লুঙ্গি পরেই মাদক কারবারিদের ধাওয়া দিলেন হাজী এমপি জসীম উদ্দিন