দুর্নীতি, অশ্লীলতামুক্ত ও ইনসাফভিত্তিক দেশ গঠনে জামায়াতকে ক্ষমতায় আনতে হবে: অধ্যাপক এমদাদুল হক মামুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৩ পি এম
দুর্নীতি, অশ্লীলতামুক্ত এবং ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে হবে। রবিবার (১ডিসেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি বলেন- বিগত সরকার দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া তো দূরের কথা উল্টো নিজেরাই দুর্নীতিগ্রস্ত ছিলো। কর্মী ও সুধী সমাবেশে কুমিল্লা মহানগর ব্ল্যাড ডোনার্স সোসাইটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনূস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মু. দেলোয়ার হোসাইন সবুজ, শুরা সদস্য মুফতি মাও. মাহবুবুর রহমান, কালিরবাজার ইউনিয়ন আমীর মাও. কাজী জাকির হোসেন, কালিরবাজার ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড সভাপতি মাও. খলিল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান