সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • গৌরীপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন

    গৌরীপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন
    ছবি- কুমিল্লা মেইল

    শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোয়ারা বেগম দিপু মণি। প্রধান অতিথি ছিলেন চারবার জাতীয় পদকপ্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি। তিনি বলেন 'শিশু কিশোর তরুণদের পরিবেশ সচেতন, দেশপ্রেমিক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক উৎসব। এস এম মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, দুলারামপুর জুনাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, জুনাব আলী স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মোঃ মাজহারুল ইসলাম, সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, নৈয়ার ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক রতন চন্দ্র দেবনাথ, সাড়ে পাঁচআানি ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুল মতিন, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

     

     

     

     


    add