সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণসংবর্ধনা আজ

    কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণসংবর্ধনা আজ
    ছবি/সংগৃহীত

    আজ শনিবার  (৩০ নভ্ম্বের) কুমিল্লার মুরাদনগরে নিজ  জন্মভূমিতে সংবর্ধিত হবেন অন্তর্বর্তীকালীন সরকারের এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর ২টায় মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে  গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এরপর যাবেন পৈত্রিক বাড়ি আকুবপুরে।  আয়োজক কমিটি জানিয়েছে জুলাই বিপ্লবের অন্যতম এ মহানায়ককে বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। এতে জনতার ঢল নামবে। উপদেষ্টার আগমন ঘিরে উপজেলাজুড়ে সাজ সাজ রব  বিরাজ করছে। ইতোমধ্যে তাকে স্বাগত জানিয়ে গোটা উপজেলায় পোস্টার-ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। চলছে মাইকিংসহ ব্যাপক প্রচারণা। তরুণ এ উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে উচ্ছ্বাসিত ছাত্র সমন্বয়ক ও আয়োজকবৃন্দ।  

    সূত্র জানায় শনিবার ঢাকা থেকে সকালে সড়ক পথে মুরাদনগরের উদ্দেশে রওনা হবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তার সফর সঙ্গী হিসেবে থাকবেন স্থানীয় সরকার সচিব মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, উপদেষ্টার  একান্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী একান্ত সচিব এবং উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহফুজুল হক ভূঁইয়াসহ সফরকালীন অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে বক্তব্য রাখবেন কুমিল্লার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

    মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, মধ্যাহ্ন ভোজের আগে উপদেষ্টা উপজেলার কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। এরপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে শীত বস্ত্র বিতরণ কমসূচিও রয়েছে। তিনি বলেন মুরাদনগরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।

     


    add