দেবীদ্বারে উচ্চ মূল্যের ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০ এএম
এবার ক্যাপসিকাম, বিটরুট, স্কোয়াশ, তরমুজ ও সাম্মামে হাসবে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মাঠ। উচ্চ মূল্যের নতুন ফসলের বীজ পেয়ে খুশি কৃষকরা। দেবীদ্বার উপজেলা পরিষদের অর্থায়নে কৃষকদের মাঝে এ ফসলের বীজ ও জৈব বালাই ব্যবস্থাপনা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন। এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বানিন রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,মশিউর রহমান ও মরিয়মের নেছাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কৃষকদের লাভবান করতে উচ্চমূল্যের নতুন নতুন ফসল চাষে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় জহানান, দেবীদ্বারে ৪০ জন কৃষক পেঁয়াজ, ৫ জন করে কৃষক গাজর, রঙ্গিন ফুলকপি, ক্যাপসিকাম, বিটরুট, স্কোয়াশ, তরমুজ ও সাম্মাম চাষের জন্য বীজ পেয়েছেন। এছাড়াও গোমতীর চরসহ বিভিন্ন গ্রামের শসা, ফুলকপি, বাঁধাকপি চাষি ৮০ জনকে জৈব বালাই ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ দেয়া হয়। এর মধ্যে রয়েছে ফেরোমন ফাঁদ, লিউর, হলুদ আঠালো ফাঁদ ও জৈব বালাইনাশক।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান