কুমিল্লায় জুলাই বিপ্লবে আহত ও শহীদ তিন পরিবার পেলো আর্থিক সহযোগিতা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪ ২৩:৪২ পি এম
কুমিল্লায় জুলাই বিপ্লবে গুরুতর আহত ও শহীদ তিন পরিবার পেল ৫০ হাজার টাকা ও হুইল চেয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে ৩পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কুমিল্লা মহানগরের দপ্তর সম্পাদক ও গ্রান্ড দেশপ্রিয় এর স্বত্বাধিকারী পিংকু চন্দ।শুক্রবার সন্ধ্যায় হোটেল গ্র্যান্ড দেশপ্রিয়তে তিন পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্মআহবায়ক মাহির তাজওয়ার ওহি, মুখপাত্র জাবেদ, মুখ্য সংগঠক মোস্তফা জিহানসহ আরও মহানগর নেতৃবৃন্দ।
জুলাই বিপ্লবে আজত ও শহীদ পরিবারের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু রায়হান। জেলার বিভিন্ন হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহত এবং শহীদদের বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।
পুলিশের গুলিতে আহত কামরুলের পরিবারকে প্রতিমাসে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন পিংকু চন্দ। আগামী দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সেবামূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান