সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • কুমিল্লায় হেফাজতে ইসলামের মিছিল থেকে তিন দফা আল্টিমেটাম

    কুমিল্লায় হেফাজতে ইসলামের মিছিল থেকে তিন দফা আল্টিমেটাম
    ছবি- সংগৃহীত

    ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার দ্রুত বিচার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় কুমিল্লা টাউন হল ময়দান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানী। বক্তব্য রাখেন হেফাজত মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মুফতি ইয়াকুব ওসমানী, মাওলানা জামিল আশরাফী, মুফতী নাইমুল ইসলাম, মুফতী মোজাম্মেল, মাও সোলাইমান, মাও আব্দুল কাদের জামাল, মাও খলীলুর রহমান কাসেমী প্রমুখ। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা টাউন হল ময়দান থেকে রাজগঞ্জ মোড় হয়ে মোগলটুলি, কেন্দ্রীয় ঈদগাহের পাশ দিয়ে পূবালী চত্বরে এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে মুফতি শামসুল ইসলাম জিলানী সমাপনী বক্তব্য ও দাবিসমূহ উপস্থাপন করেন।

    দাবিসমূহ:

    ১। দেশদ্রোহী ও ইসলামের চরম শত্রু ইসকনকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এখন থেকেই ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে।

    দাবি সমূহ-

    ১। ইসকনকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এখন থেকেই ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে।

    ২। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং তাদের ফাঁসি কার্যকর করতে হবে।

    ৩। প্রথম আলো, ডেইলি স্টারসহ মিডিয়া ইসকনের মতো জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা করে আসছে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।  প্রতিবাদ সভায় বক্তারা জোরালো দাবি উত্থাপন করে বলেন, হেফাজতে ইসলামসহ বাংলাদেশের উলামায়ে কেরাম দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, ইসকন দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। যদি তাদের কার্যক্রম বন্ধ না করা হয় তাহলে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। উলামায়ে কেরামের সেই আশংকার প্রতিফলন দেখা গেলো গত ২৬ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। ভারতের দালাল, দেশদ্রোহী বিশ্বাসঘাতক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার কেন্দ্র করে ইসকনের কর্মী-সমর্থকরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। ভারতের উসকানি ও মদদেই এই অরাজকতা তৈরি করা হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহীদ আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, রাশিয়ায় "ইসকনকে" নিষিদ্ধ  করা হয়েছে। সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেয়া হয় না। মহানগর সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমীর দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।


    add