সোমবার, ০২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা

    ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ, শিক্ষার্থীদের বিক্ষোভ  কুমিল্লা
    ছবি/কুমিল্লা মেইল

    কলেজ প্রতিনিধি ।। সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদও জানায়। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় কলেজের কাজী নজরুল ইসলাম হলের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে যোগদেয় শত শত সাধারণ জনতা। 

    এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, ভারতীয় দালালরা-হুঁশিয়ার সাবধান, ইসকন হটাও দেশ বাঁচাও, ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না, আমার ভাই মরলো কেনো জবাব চাই, জবাব চাই এসব স্লোগানগুলো উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস এলাকা।

    মিছিলটি ভিক্টোরিয়া কলেজ রোড দিয়ে ধর্মপুর মোড়ে হয়ে দৌলতপুর চৌমুহনীতে যায়। পূণরায় সেখান থেকে কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে শেষ হয়। মিছিলটি হল থেকে বের হওয়ার পরপরই আশেপাশের শতশত জনতা মিছিলে যোগ দিলে তা আরও দীর্ঘ হয়।

    বিক্ষোভ মিছিল শেষে কলেজে এক শিক্ষার্থী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই মিছিলটি কোনো ধর্ম বিষয়ক নয়। আমরা কখনো উগ্রবাদীদের সমর্থন করি না। আমরা চাই ইসকনকে বাংলাদেশ থেকে নির্মুল করা হোক। আজ চট্টগ্রামে যে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই। আমাদের সকল দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। 


    add