পথের পাঁচালীর সেই ‘দুর্গা’ আর নেই
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৪ ১৯:১৮ পি এম
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’ থেকে একই শিরোনামে গল্পটি পর্দায় আনেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। আর সেখানে ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। সোমবার (১৮ নভেম্বর) 'অন্তরালে' থাকা এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন উমা দাশগুপ্ত। চিকিসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকলেও, সাদা-কালো ছবির দুনিয়ায় অপু-দুর্গার অনবদ্য অভিনয় দর্শকহৃদয়ে গাঁথা হয়ে গেছে। অভিনেত্রীর মৃত্যুতে টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। শৈশব থেকে থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন সেটির প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের ভালো সম্পর্ক ছিলো। সেই সূত্রে সত্যজিৎ রায় আবিষ্কার করেন পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্তকে। জানা যায়, উমার বাবা একেবারেই চাননি মেয়ে সিনেমায় আসুক। পরে উমার পরিবারকে অনেক বুঝিয়ে রাজি করান পরিচালক সত্যজিৎ রায়।
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
- কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত
- স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু
- গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান