কুমিল্লার কারাগারে সাবেক আইজিপি শহীদুল
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪ ১১:৩৯ এএম
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও এক উপসচিবকে কুমিল্লা কারাগারে আনা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুই জনকে কুমিল্লা কারাগারে আনা হয়। কারাগারে একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন- পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক উপসচিব কিবরিয়া মজুমদার। সূত্র জানায় দুপুরের কিছু সময় পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাদের কুমিল্লা কারাগারের ফটকে আনা হয়। এ সময় তাদের নথিপত্র দেখে কুমিল্লা কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে কোন মামলায় বা কী কারণে তাদের কুমিল্লা কারাগারে আনা হয়েছে সে বিষয়ে সূত্রটি কিছুই নিশ্চিত করেনি। কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। আরেক সূত্রে জানা গেছে, আগামী সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা আদালতে এক মামলায় তাদের হাজিরার কথা রয়েছে। যে কারণে দুই জনকে এই কারাগারে আনা হয়েছে। মামলার কার্যক্রম শেষ হলে আবারও তাদের ঢাকায় নেয়া হবে। এ বিষয়ে কুমিল্লা কারাগারে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, কুমিল্লা কারাগারে প্রতিদিনই অনেক আসামি আনা নেয়া হয়।
- কুমিল্লায় নোহা মাইক্রোবাস থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
- বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা
- অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগ কুমেকের রেডিওলজিস্টের বিরুদ্ধে
- কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র
- বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার
- ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
- কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ
- সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী
- চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক