বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা

    ময়নামতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের শ্রদ্ধা জানালেন কূটনীতিকরা
    ছবি- সংগৃহীত

    কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বীর যোদ্ধাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। শনিবার (৯ নভেম্বর)  বেলা পৌনে ১১টায় ১৩টি দেশের কূটনীতিকরা ওয়ার সিমেট্রির হলিক্রসের পাদদেশে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সৈনিকদের স্মরণ করেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কূটনীতিকরা স্মৃতিসৌধে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গেলে বর্তমানে সমাধি রয়েছে ৭৩৭ জনের। ১৩টি দেশের ৭৩৭ জন যোদ্ধার মধ্যে মুসলিম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪ জন, হিন্দু ধর্মের দুইজন এবং বাকিরা খ্রিস্টান ধর্মাবলম্বী।

    শনিবার কুমিল্লার এই ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, স্পেন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধি ও বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা সমাধিস্থল ঘুরে দেখেন। শ্রদ্ধা নিবেদনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র বাইবেল পাঠের পর ফাদার ক্যাট্টিক প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    add