এবার সেই তাপস গ্রেফতার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৪ ১৮:২২ পি এম
বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সব চুক্তি হতো তার সাথে। দেশি-বিদেশি সব তারকাদের সাথে ছিলো তার সখ্য। নারী শিল্পীদের ব্যবহার করে সরকারের মন্ত্রী-এমপিদের কাছ থেকে বাগিয়ে নিতেন কোটি কোটি টাকার কাজ। নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পর্নো তারকাদের এনে সমালোচিত হয়েছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (০৪ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিবুল্লাহ তাপসের সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে তদন্ত কর্মকর্তা স্বশরীরে উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তার রিমান্ড শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ। মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের একজন ব্যবসায়ী উত্তরা পূর্ব থানার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা গুলিবর্ষণ করলে ইশতিয়াকের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলার এজহারভূক্ত আসামি।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান