কুমিল্লায় ২১জন অধ্যাপক পেলেন ফুলেল সংবর্ধনা
আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকাই প্রধান। শিক্ষকদের হাত ধরেই স্মার্ট শিক্ষার্থী তৈরী হওয়ার মাধ্যমে স্মার্ট সিটিজেন পাবে বাংলাদেশ।
কুমিল্লায় পদোন্নতি পাওয়া ২১জন অধ্যাপককে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহ-সভাপতি ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। অনুষ্ঠানে একই সাথে ৩৮তম ও ৪০ তম বিসিএস এর মাধ্যমে যোগদানকৃত ৭৬ জন নবীন কর্মকর্তাকে বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ইউনিটের উদ্যোগে সরকারি মহিলা কলেজ মিলনায়তে এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির কুমিল্লা ইউনিট সভাপতি অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচিত সহসভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান, কুমিল্লা মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা জেলা ইউনিটের সম্পাদক মোহাম্মদ যোবায়ের মিয়া। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মো.জসিম উদ্দিন।
কুমিল্লা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রীতা চক্রবর্তীর সঞ্চালনায় সম্ভাবনাময় শিক্ষা ক্যাডার ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মো. মুহিবুল হক। অনুষ্ঠান শেষে শিক্ষকদের অংশগ্রহনে জমকালো সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়োজন করা হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান