গফরগাঁওয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
গফরগাঁওয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২১ মে, ২০২৩ ২২:০২ পি এম
বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাঠে খেলার সময় বজ্রপাতে মো: আসিফ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নে তললী কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মো: আসিফ ওই গ্রামের জহুর উদ্দিন ছেলে এবং স্থানীয় আনোয়ার হোসেন মডেল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
জানা যায়, আসিফ বিকেলে বাড়ির পাশের মসজিদ মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিগুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আ১
- পুত্রবধূর অক্সফোর্ডে স্কলারশিপ লাভ, শ্বশুর বাড়িতে সংবর্ধনা
- চৌদ্দগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে আরিফুর-লামুন
- রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস
- চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- বুড়িচংয়ে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন
- দ্যা থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লার কমিটি ঘোষণা সভাপতি ফারুক, সম্পাদক চন্দন
- কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের হুমকি, থানায় অভিযোগ