পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪ ১৪:০১ পি এম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে চূড়ান্ত ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ভর্তি কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় শিক্ষার্থীদের ডোপ টেস্টের উদ্বোধণ করেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষক প্রফেসর মোঃ হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, চীফ মেডিকেল অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান প্রমুখসহ বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্টে যাদের পজেটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সিলিং শেষে ভর্তির সুযোগ দেয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজেটিভ হবেন তারা ভর্তির জন্য বিবেচিত হবেন না। ভাইস-চ্যান্সেলর এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী