বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুমিল্লা সাইক্লিস্ট এর উদ্যোগে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    কুমিল্লা সাইক্লিস্ট এর উদ্যোগে শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
    বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইনে আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ

    কুমিল্লায় শতাধিক গরীব ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা ও কুমিল্লা সাইক্লিস্ট। বৃহস্পতিবার(১৪ জুলাই) সংগঠনের যৌথ উদ্যোগে বরুড়া’র মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা সাইক্লিষ্ট এর যুগ বর্ষপূর্তি ও বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে বিনামূল্যে হার্ট ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। আয়োজনে অতিথি ছিলেন হার্ট কেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।  ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডা. মো. গোলাম শাহজাহান, ডা. তাইফুর রহমান এবং ডা.  টি এম আলী হাসান। চিকিৎসা সেবা গ্রহনকারী প্রত্যেককে কুমিল্লা সাইক্লিস্ট এর পক্ষ থেকে একটি করে ফলদ ও ভেষজ গাছের চারা উপহার দেয়া হয়।
    এছাড়াও স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন 'বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র সহযোগীতায় শিক্ষার্থীসহ দুইশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
    দিনব্যাপী নানা কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার অর্ধশত সাইক্লিস্ট সদস্য ধর্মসাগরপাড়ের অবকাশ থেকে সাইকেল শোভাযাত্রা করে বরুড়া মহেশপুর আজিজিয়া স্কুল মাঠে উপস্থিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: অছিউল্লাহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: সাহেব আলীসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

    সাইকেল শোভাযাত্রা উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা' সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান,  সড়ক ও জনপদ প্রকৌশলী  সাকিব আল হোসাইন প্রমুখ। স্থানীয় ভাবে আয়োজনে সার্বিক সহযোগীতা করেন ৪নং খোশবাস (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুর রব। অনুষ্ঠানটি সমন্বয় করেন কুমিল্লা সাইক্লিস্ট প্রধান মাহমুদুল হাসান ইফাজ।


    add