বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা, খরচ ৫ কোটি টাকা

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা, খরচ ৫ কোটি টাকা
    ছবি/সংগ্রহীত

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে কমপক্ষে ৬৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ।গত ১৫ জুলাই থেকে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করার দিন ৫ আগস্ট পর্যন্ত।
    সুত্র- স্বাস্থ্য মন্ত্রণালয়
    ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে ১৪ সেপ্টেম্বর একটি সভা করবে অন্তর্বর্তী সরকার। এ স্মরণসভার খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এটি অনুমোদন হয়েছে।
    সভা শেষে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে।
    স্মরণসভা আয়োজনে কত টাকা খরচ হবে? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পাঁচ কোটি টাকার বেশি খরচ হতে পারে। সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করতে হচ্ছে বলে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কমিটির অনুমোদন নিতে হয়েছে। আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।


    add