ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে প্রাণ গেলো নারীসহ দু’জনের
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৭ পি এম
কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। তাদের বয়স যথাক্রমে ২৫ ও ৩৫ হবে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিব উদ্দিন ভূঞা বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। এর এক ঘণ্টা পর পুরুষটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ার কারণে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে তারা ব্রিজের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় চিকিৎসকরা নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পুরুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু দুপুর ১২টার দিকে পুরুষটিও মারা যান। ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্ত না করা গেলেও ধারণা করা যাচ্ছে তারা স্বামী-স্ত্রী। অসাবধানবশত এই দুর্ঘটনা ঘটেছে। ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়াও নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান