বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে
    ছবি সংগ্রহীত

    জুলাই সনদ বাস্তবায়নে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে।
    গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ কথা বলেন।

    তিনি বলেন, ‘আমরা আগামী নভেম্বরে গণভোট চাই। এ ছাড়া পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের জন্যও ইসি প্রস্তুতি রাখতে বলেছি। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে দুটি আলোচনা আছে। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি আলাদা করার জন্য। যদি আলাদাভাবে হয় সেটির জন্য ইসি যেন প্রস্তুতি রাখে।’
    তিনি আরও বলেন, একসঙ্গে হলে প্রত্যেকে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে মনোযোগ দেবে, গণভোটটা প্রাধান্য পাবে না। এ ছাড়া সময়ের বিষয় আছে। ইসি বলেছে, সরকার যেটি সিদ্ধান্ত নেয়, সেটিই তারা বাস্তবায়ন করবেন।

    জামায়াতের এই নেতা বলেন, অতীতে দেশে অনেক গণভোট হয়েছে। ২১ দিন ও ১৭ দিনের তফাতেও গণভোট হয়েছে। এখানে মার্কা নেই, মিছিল-মিটিংয়ের কিছু নেই। তাই সংসদ নির্বাচনের আগে গণভোট হলে সমস্যা হবে না।
    দুটি ভোট আলাদা হলে খরচের বিষয় আছে–এ বিষয়ে তিনি বলেন, এটি খুব সিম্পল। কাজেই বড় ধরনের ব্যয় হবে না। ব্যালট বাক্স আগেরটাই থাকবে, শুধু ব্যালট ছাপা ও খাওয়া-দাওয়া এসবের ব্যয় হবে। আর খরচের কথা বললে তো স্থানীয় সরকারসহ সব ভোট একসঙ্গে হতে হবে।

    পিআর পদ্ধতিতে নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তাহের বলেন, বর্তমান পদ্ধতি ৫৪ বছরে নির্বাচনকে সুষ্ঠু করেনি। এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থাকে। তাই ইসিকে দুটি পদ্ধতিতে ভোটের প্রস্তুতির কথা বলেছি। ইসি বলছে–সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তারা সক্ষম আছে।
    বৈঠকে প্রবাসীদের ভোট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসি জানিয়েছে, এনআইডির পাশাপাশি জন্মসনদ দিয়েও প্রবাসীরা ভোট দিতে পারবেন। আমরা ভোটার এনআইডির ভিত্তিতে ভোট নেওয়ার কথা বলেছি। কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলেছি। আমরা সব মিলিয়ে সন্তুষ্ট।

    এর আগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করে। সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।


    add