বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কবর থেকে বৃদ্ধার মরদেহ চুরি

    কবর থেকে বৃদ্ধার মরদেহ চুরি
    ছবি/সংগৃহীত

    কুষ্টিয়ার মিরপুরে দাফনের ৩ মাস পর কবর থেকে বৃদ্ধার মরদেহ চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থান থেকে ওই নারীর মরদেহ চুরি হয়। স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, কচুবাড়িয়া গ্রামের মৃত সাবদার হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৭৫)। বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে তিনি মারা যান। মঙ্গলবার সকালে আনোয়ারা বেগমের কবর খোঁড়া দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখা যায় কবরের ভেতর মরদেহ নেই।স্থানীয় শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা তিন শ্রমিক সোমবার থেকে কবরস্থানে জঙ্গল পরিষ্কার করার কাজ করছি।মঙ্গলবার সকালে একটি কবর খোঁড়া দেখে সন্দেহ হলে প্রথমে ভেবেছিলাম শিয়ালে গর্ত করেছে। পরে দেখা যায় কবরের মধ্যে কোন মরদেহ নেই। পরে গ্রামবাসীকে ডেকে এনে বিষয়টি দেখাই।’স্থানীয় আরেক শ্রমিক জসিম উদ্দিন বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কবরস্থানে জঙ্গল পরিষ্কার করতে এসে দেখি একটি কবর খোঁড়া। পরে দেখা যায় কবরের মধ্যে মরদেহের কোন অংশবিশেষ নেই।’স্থানীয় যুবক রুবেল হোসেন বলেন, ‘আমি সোমবার দুপুরেও কবরস্থানে এসে কোনও কবর খোঁড়া দেখতে পাইনি। এর আগে এই কবরস্থান থেকে কোন মরদেহ চুরির ঘটনাও ঘটেনি।’আনোয়ারা বেগমের ছেলে রমজান আলী বলেন, ‘সকালে মায়ের কবর খোঁড়া দেখে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ নেই।’ স্থানীয় ইউপি সদস্য মুন্সি মো. মাসুদ রানা জানান, কবর থেকে মরদেহ চুরি একটি ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।

    স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‘কচুবাড়িয়া গ্রামে কবরস্থান থেকে আনোয়ারা বেগম নামে এক নারীর মরদেহ চুরির ঘটনা ঘটেছে। গত তিন মাস আগে ওই নারীর মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।’মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


    add