বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • কুমিল্লা মুরাদনগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

    কুমিল্লা মুরাদনগর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বেলা ১০টায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আল্লাহু চত্বরে এসে শেষ হয়।

    রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আবুল খায়েরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম ফারুক রানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ভিপি জাকির হোসেন, মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সোহরাব হোসেন বেলাল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন প্রমুখ।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের শাস্তি দাবি করেন নেতাকর্মীরা। তারা আরো বলে অনেক শান্তি সমাবেশ করেছি আর না, এখন থেকে হবে প্রতিবাদ সমাবেশ।


    add