বুড়িচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ইউএনও'র!
-
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: repo
Filename: fontend/detail.php
Line Number: 41
Backtrace:
File: /home/comillam/public_html/application/views/fontend/detail.php
Line: 41
Function: _error_handlerFile: /home/comillam/public_html/application/controllers/Front_side_news.php
Line: 157
Function: viewFile: /home/comillam/public_html/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Notice
Message: Trying to get property 'id' of non-object
Filename: fontend/detail.php
Line Number: 41
Backtrace:
File: /home/comillam/public_html/application/views/fontend/detail.php
Line: 41
Function: _error_handler
File: /home/comillam/public_html/application/controllers/Front_side_news.php
Line: 157
Function: view
File: /home/comillam/public_html/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: repo
Filename: fontend/detail.php
Line Number: 41
Backtrace:
File: /home/comillam/public_html/application/views/fontend/detail.php
Line: 41
Function: _error_handler
File: /home/comillam/public_html/application/controllers/Front_side_news.php
Line: 157
Function: view
File: /home/comillam/public_html/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Notice
Message: Trying to get property 'name' of non-object
Filename: fontend/detail.php
Line Number: 41
Backtrace:
File: /home/comillam/public_html/application/views/fontend/detail.php
Line: 41
Function: _error_handler
File: /home/comillam/public_html/application/controllers/Front_side_news.php
Line: 157
Function: view
File: /home/comillam/public_html/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: repo
Filename: fontend/detail.php
Line Number: 41
Backtrace:
File: /home/comillam/public_html/application/views/fontend/detail.php
Line: 41
Function: _error_handler
File: /home/comillam/public_html/application/controllers/Front_side_news.php
Line: 157
Function: view
File: /home/comillam/public_html/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Notice
Message: Trying to get property 'designation' of non-object
Filename: fontend/detail.php
Line Number: 41
Backtrace:
File: /home/comillam/public_html/application/views/fontend/detail.php
Line: 41
Function: _error_handler
File: /home/comillam/public_html/application/controllers/Front_side_news.php
Line: 157
Function: view
File: /home/comillam/public_html/index.php
Line: 315
Function: require_once
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিতর্কিত ও রেজিস্ট্রেশন ও স্বঘোষিত প্রেসক্লাবের এক সাংবাদিক ছাড়া অন্য কোনো সাংবাদিক থাকতে পারবেন না বলে নতুন ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। ২৮ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের সভাকক্ষে উপস্থিত বিভিন্ন সংস্থা ও দফতরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সামনেই কঠোর আচরণে এমন ঘোষণার পর মনোক্ষুণ্ণ হয়ে উপস্থিত সাংবাদিকরা বেরিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন বক্তব্য ও আচরণে জেলা ও উপজেলার রেজিস্টেশনভুক্ত প্রেসক্লাবের সাংবাদিকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সাধারণত বিভিন্ন বাহিনী ও দফতরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকগণ, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা ও সমাধানের চেষ্টাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এ সভার মাধ্যমে সমস্যাগুলো সবার সম্মুখে উঠে আসে। আইন শৃঙ্খলার অবনতি ও উন্নতিসহ এ বিষয়ে পরিকল্পনাসহ সার্বিক বিষয় জানতে পারেন সাংবাদিকগণ। গণমাধ্যম কর্মীরা সভায় আলোচিত বিষয়বস্তু সম্পর্কে গঠনমূলক তথ্য গণমাধ্যমের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরেন। এছাড়াও এ ধরনের সভায় সাংবাদিকগণ জনসাধারণের নানা ভোগান্তি সহ বিভিন্ন স্থানীয় নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সরাসরি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনারও চেষ্টা করেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের চোখ বলে বিবেচনা করা হয় সাংবাদিক ও গণমাধ্যমকে। অথচ এ ধরনের সভা থেকে পছন্দের এক (অপ্রকাশিত আন্ডারগ্রাউন্ড পত্রিকার) সাংবাদিককে রেখে পেশাদার সাংবাদিক সুনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সভাকক্ষ থেকে বের করে দেয়া নিয়ে সাংবাদিকসহ সচেতন নাগরিক মহলে চলছে তীব্র সমালোচনা।
ঘটনার সময় উপজেলা প্রাঙ্গণে উপস্থিত দৈনিক ভোরের কলাম ও এক্সপ্রেস নিউজ প্রতিনিধি, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহফুজ বাবু বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভা গোপন কোন বৈঠক নয়। সম্মেলন কক্ষ থেকে এভাবে সাংবাদিকদের বের করে দেয়া অত্যন্ত দুঃখজনক। যেখানে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় ,সেখানে বুড়িচং উপজেলায় কেন এমন বৈষম্য হবে? কেন এমন নিষেধাজ্ঞা সে কারণ অবশ্যই জানা প্রয়োজন। সাংবাদিকদের অনেকেরই প্রশ্ন, যেখানে পূর্বের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ আইনশৃঙ্খলার মিটিংয়ে সাংবাদিকদের আমন্ত্রণপত্র পাঠাতেন স্থানীয় সমস্যাগুলো উপস্থাপন করার জন্য। সেখানে একই উপজেলায় কেন হঠাৎ এমন নিষেধাজ্ঞা?
কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি হুমায়ুন কবির রনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকগণ যদি জাতীয় নির্বাচন থেকে শুরু করে সকল বিষয়ে প্রশাসন কে সহযোগিতা করতে পারে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সভায় তাদের উপস্থিততে কারো সমস্যা বা নিষেধাজ্ঞা থাকবে কেন! এমন আচরণ বা ঘোষণা গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি
আহম্মেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের সাথে এমন বৈষম্যমুলক আচরণ প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাছে কখনোই কাম্য নয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ এ ঘোষনার বিষয়ে সঠিক ব্যখ্যা প্রত্যাশা করে।
এ বিষয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হাফিজ বলেন, এমনটিতো আগে কখনও শুনিনি। এমন ঘোষণা কোনোভাবেই কাম্য নয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকরা থাকবেন না কেন? বিশেষ একজন বা পছন্দের কাউকে রেখে অন্যদের বের করে দেয়া ঠিক হয়নি। বৈষম্যমুলক আচরনের তীব্র নিন্দা জানাচ্ছি।
জাতীয় সাংবাদিক সংস্থা'র (বুড়িচং উপজেলা শাখা) সভাপতি ও দৈনিক কুমিল্লার কাগজের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন বলেন, এটি পেশাগত সাংবাদিকদের জন্য অপমানের এবং এতে করে সব সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।
এবিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান বলেন,. বিষয়টি সম্পর্কে আমি জানি না। আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে সাংবাদিকদের বের করে দেয়ার কথা নয়। বিস্তারিত খোঁজ নিয়ে জানাবো।
- কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: তৌহিদ ও তানজির গ্রেপ্তার; তৌহিদের বিরুদ্ধে হত্যাসহ রয়েছে সাতটি মামলা-পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান
- কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন
- ‘সব লোকে কয় কি জাত সংসারে’ কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
- কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- ব্যতিক্রমধর্মী আয়োজনে ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগ,শচীন দেব বর্মনের স্নাতক ডিগ্রি অর্জনের শতবর্ষ পূর্তি উৎসব
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ