ভোটে জাপার অর্থ বাণিজ্য নিয়ে মুখ খুললেন জি এম কাদের
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৪ ২০:৪১ পি এম
ভোটে ভরাডুবি নিয়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের একটি বড় অংশের নানা অভিযোগের ব্যাপারে এবার মুখ খুলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন বলেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর বাইরে ভোটে যাওয়ার জন্য আরও কী কী হয়েছিল, সেটা তিনি বলতে চান না। বলেন, ‘নির্বাচনের জন্য কাউকে তো ডেকে আনা হয়নি। তখনই বলা হয়েছিল, পার্টি কোনো আর্থিক সহযোগিতা করতে পারবে না। যাঁদের আগ্রহ ছিল, তাঁরা নির্বাচন করেছেন। এখন এসব করা হচ্ছে ষড়যন্ত্র থেকে। তৃণমূলের অমত সত্ত্বেও নির্বাচনে যাওয়ার বিষয়ে জি এম কাদের বলেন, ‘তৃণমূল আমাকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছিল। সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি। এর বাইরে নির্বাচনে যাওয়ার জন্য আরও কী কী হয়েছিল, সেটা আর বলতে চাই না।’জাপার নেতাদের একটা অংশ গতকাল ঢাকায় যে সভা করেছে, সেই সভায় অংশ নেওয়া নেতারা তৃণমূলের অমত সত্ত্বেও নির্বাচনে যাওয়ায় জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতৃত্বের ‘নৈতিকতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর জবাবেই জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের মতামত নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।
রবিবার ( ১৪ জানুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যাঁরা ওই সভা আয়োজন করেছিলেন, তাঁরা দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ‘অসহযোগিতার’ অভিযোগে নির্বাচনের পরে ১১ জানুয়ারি ঢাকার বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভও করেছেন। প্রসঙ্গত, ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নে তৃণমূলের মতামত জানতে গত ১৪ নভেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা হয়। ওই সভায় ৬২ জেলার ৫৯ নেতা বক্তব্য দেন। এর মধ্যে ৫৭ নেতা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার নির্বাচনে আর না যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন। সভায় জি এম কাদের বলেছিলেন, আমি নেতাদের আবেগ বুঝলাম, তাঁদের মতামত জানলাম। দেশ ও জনগণের চাহিদা মোতাবেক আমরা সিদ্ধান্ত নেব।’ জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেনের (ঢাকা-৪ আসনের প্রার্থী) সভাপতিত্বে ১০ জন পরাজিত প্রার্থী বক্তব্য দেন। এর মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের লিয়াকত হোসেন, সিলেট-২ আসনের ইয়াহ ইয়া চৌধুরী, ঢাকা-১৩ ও ঢাকা-১৪ আসনের প্রার্থী শফিকুল ইসলাম ও কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী নুরুল কাদের উল্লেখযোগ্য। প্রার্থীর বাইরে দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও সভায় বক্তব্য দেন। বক্তব্যে জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম দলের চেয়ারম্যানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনারা ২৬ জন সমঝোতা করেছেন। সিটও পেয়েছেন, অর্থও পেয়েছেন। ১৭ তারিখের আগে যখন দেখলেন নিজের বউয়ের (শেরীফা কাদের) আসন কনফার্ম (নিশ্চিত) নয়, তখন বললেন নির্বাচনে যাব কি না, ঠিক নেই। যেই নিজ স্ত্রীর আসন কনফার্ম, তখন বললেন নির্বাচনে যাব।’ স্ত্রীর জন্য দলের প্রভাবশালী নেতাদের জবাই করার অভিযোগও করেন শফিকুল ইসলাম। তিনি জাপার চেয়ারম্যানকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, ‘আজকে যদি আঘাতপ্রাপ্ত ও বহিষ্কৃত সবাই এক হয়ে যায়, তাহলে আপনার (জি এম কাদের) টিকে থাকা কঠিন হয়ে যাবে।’ এই সভার পর জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরীকে দলীয় সব পদপদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপার মহাসচিবের সুপারিশক্রমে জাপার ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত করেন চেয়ারম্যান জি এম কাদের।এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার প্রার্থী ছিলেন ২৬৫ জন। আওয়ামী লীগের সঙ্গে ২৬টি আসনে সমঝোতা করে মাত্র ১১টিতে জয় পায় জাপা। নির্বাচনে দলটির প্রার্থীদের ৯০ শতাংশই জামানত হারান। এই ভরাডুবির পর দলে বিশৃঙ্খলা দেখা হয়। এরই মধ্যে গতকাল দুজন নেতাকে অব্যাহতি দেওয়া হলো। গত শুক্রবার দলের প্রভাবশালী নেতা কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অব্যাহতি দেয়া হয়।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা