সংসদ নেতা শেখ হাসিনা উপনেতা মতিয়া
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৪ ১৯:১১ পি এম
টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। আর উপনেতা হয়েছেন বেগম মতিয়া চৌধুরী। বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দল এ সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা ও উপনেতার নাম প্রস্তাব করেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। স্পিকারের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এবং তাতে সমর্থন দেন সংসদ সদস্য ইকবালুর রহিম। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়। এ ছাড়াও বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে মনোনীত করা হয়।
- কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
- 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ
- কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi
- ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান